• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

চালের বাজারে দ্রুতই স্বস্তি আসবে: বাণিজ্য উপদেষ্টা


প্রকাশ:  ১৬ এপ্রিল ২০২৫, ০২:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সমস্ত প্রাতিষ্ঠানিক সক্ষমতা ধ্বংস করেছিলো ফ্যাসিস্ট সরকার। আগামী দুই সপ্তাহের মধ্যে বোরো ধান উঠবে, চালের বাজারে স্বস্তি আসবে। সিএ’র নেতৃত্বে আমাদের মূল লক্ষ্য ইনসাফ প্রতিষ্ঠা। ইতিমধ্যে ৫০ হাজার কোটি টাকার ওপর দায় পরিশোধ করা হয়েছে। মুদ্রাস্ফীতি ক্রমান্বয়ে নামছে। ক্রয় ক্ষমতা বাড়ছে মানুষের। গণমাধ্যম গঠনমূলক সমালোচনা করবে গণমাধ্যম আশা করি।

বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপের চ্যালেঞ্জ ও সরকারের করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র যে একপেশে শুল্ক আরোপ করেছে ৯০ দিনের জন্য তা স্থগিত আছে। সিএ নিজে বিষয়টি দেখছেন, আমরা বারংবার মিটিং করছি। অর্থ উপদেষ্টা নিজে সামনের সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি আছে। একক বৃহত্তম আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ২.২ বিলিয়ন ডলার আমদানি করে, বাংলাদেশ ৮ বিলিয়ন ডলার রপ্তানি করে। ঘাটতি প্রায় ৬ বিলিয়ন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সেবার দিকটা আমলে নিচ্ছে না। বাণিজ্য ঘাটতি কীভাবে কমাতে পারি সে বিষয়ে সবার সাথে পরামর্শ করছি। কিছু কর্মসমষ্টি তৈরি করছি। যুক্তরাষ্ট্র গিয়ে আলোচনা করে আরো নির্দিষ্টকৃত বিষয় চিহ্নিত করবো।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের রপ্তানির কারণে ১ বিলিয়ন ডলার শুল্ক আয় করে যুক্তরাষ্ট্র। ফ্যাসিস্ট আমলে ভুল নীতির কারণে সামগ্রিক সমস্যা তৈরি হয়েছিল।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন