• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

কুড়িগ্রাম ফুলবাড়ী

পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা


প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২৫, ১২:২৩ পি.এম.
শেয়ার করুন 0
পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় এক পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পরীক্ষার্থীর নাম রোমানা আফরোজ রিয়া (১৬)। সে উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকার আব্দুল রবের মেয়ে এবং গংগাহাট এমএস উচ্চবিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

রিয়ার পরিবার বলেন, ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় ভালো না হওয়ায় রিয়ার মন খারাপ ছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে সারাক্ষণ মন খারাপ করে ঘরে ছিল। একপর্যায়ে পরিবারের অজান্তে রুমের দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মা মেয়েকে ডাকতে গেলে দরজা বন্ধ পায়। পরে সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে দেখতে পান মেয়ের নিথর দেহ ঝুলছে।

খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ মোঃএরশাদুল হক/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ