• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

দেশে সংস্কারও হবে, নির্বাচনও হবে: এ্যানি


প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২০ পি.এম.
শেয়ার করুন 0
দেশে সংস্কারও হবে, নির্বাচনও হবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: 

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে সংস্কারও হবে, নির্বাচনও হবে। এই প্রক্রিয়া না থাকলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভা, সদর (পূর্ব) ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পৌর শহরের পুরাতন গোহাটা সড়কের বশির ভিলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ্যানি বলেন, যতদিন পর্যন্ত গণতন্ত্রের শক্ত ভিত না থাকবে, ততদিন ফ্যাসিবাদী শক্তি জনগণকে শোষণ করবে। দেশ থেকে ফ্যাসিবাদ ধ্বংস হয়ে যাক, এই কর্তৃত্ববাদ ধ্বংস হয়ে যাক, এটাই এখন আমাদের আগামী দিনের স্লোগান।

এ্যানি আরও বলেন, এখন পর্যন্ত হাসিনার দৃশ্যমান কোনো বিচার হয়নি। আমরা সর্বপ্রথম হাসিনার বিচার দেখতে চাই। তারপর হাসিনার পরিবারের বিচার, গুম-খুন ও দুঃশাসনের বিচার আমরা দেখতে চাই।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫ আগস্ট যেসব থানা লুট হয়েছে, সেই অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এখন পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধারে কোনো অভিযানও করা হয়নি। অবিলম্বে সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান তিনি।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পতিত ফ্যাসিবাদ ঝটিকা মিছিল করে আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে। আওয়ামী লীগের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, খুন ও গুম দেশের মানুষ এখনও ভুলে যায়নি। তাই কোনোভাবেই আবারও সেই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না।

চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যার সভাপতিত্বে, লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ ও সদর উপজেলা (পূর্ব) যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ অনেকে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ