• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ইকুয়েডরে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


প্রকাশ:  ২৫ এপ্রিল ২০২৫, ০৮:০৮ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক
ইকুয়েডরের উপকূলের কাছে শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে কিছু বাড়িঘরের ক্ষতির খবর পাওয়া গেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুকবার (২৫ এপ্রিল) বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরে ১৩ মাইল (২০.৯ কিলোমিটার) উত্তর-পূর্বে এবং এর গভীরতা ছিল ২১ দশমিক ৭ মাইল (৩৫ কিলোমিটার)।

ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স’-এ জানিয়েছে, কমপক্ষে ১০টি প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তারা এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মূল্যায়ন করছে।

কিছু স্থানীয় সংবাদমাধ্যম ভূমিকম্পের কেন্দ্রস্থলের সবচেয়ে কাছের প্রশান্ত মহাসাগরের উপকূলীয় শহর এসমেরালডাসের ছবি দেখিয়েছে, যেখানে কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইকুয়েডরের কর্তৃপক্ষ প্রথমে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির সতর্কতা জারি করেছিল, কিন্তু কিছুক্ষণ পরে তা বাতিল করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু