• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার- আবদুস সালাম


প্রকাশ:  ২৬ এপ্রিল ২০২৫, ০৩:০০ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। ছবি- ভিওডি বাংলা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। ছবি- ভিওডি বাংলা

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আবদুস সালাম বলেছেন, ‘এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার, এটি এখন জনগণের দাবি। কারণ, দীর্ঘ ১৭ বছর নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করেছে মানুষ। জনগণ ঠিক করবে দেশ কে পরিচালনা করবে।’

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

গণতন্ত্র ও নির্বাচন এখন সোনার হরিণে পরিণত হয়েছে বলে মন্তব্য করে আবদুস সালাম বলেন, ভোট ও গণতন্ত্র শুধু বিএনপির জন্য নয়; সব রাজনৈতিক দল ও দেশের জনগণের প্রয়োজন। বিএনপি এদেশের সংস্কার করেছে আর কোনো দল করেনি। সংস্কার বিএনপিও চায়, সবার আগে এ কথা বিএনপিই বলেছে।’

অন্তর্বর্তী সরকারকে ৩১ দফা সংস্কার প্রস্তাব দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চালাচ্ছে। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে। তাই দেশকে বাঁচাতে এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন প্রয়োজন।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার আশপাশের অনেকেই দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। বিএনপি চায় না সরকার ব্যর্থ হোক।’

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে প্রত্যাশা আবদুস সালামের।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন