• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি’র বৈঠক


প্রকাশ:  ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

ঢাকায় সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের হোটেল ওয়েস্টিনে ওই বৈঠক শুরু হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ৭ সদস্যদের প্রতিনিধি অংশ নেন।

মির্জা ফখরুল ছাড়াও বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার।

অন্যদিকে বৈঠকে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউবিনের নেতৃত্বে ৮ সদস্য প্রতিনিধি দল অংশ নিয়েছে। প্রতিনিধি দলে থাকা অন্যরা হলেন- আইডিসিপিসি’র দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-পরিচালক চেন জুয়ানবো, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর তৃতীয় সচিব চেন ইয়াংপেই, আইডিসিপিসি’র ব্যুরো ফর দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশীয় অ্যাফেয়ার্সের ঝাং গুইউ, ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ঢাকাস্থ চীনা দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং ও ঢাকাস্থ চীনা দূতাবাসের রাজনৈতিক বিভাগে সংযুক্ত লিউ হংরু।

উল্লেখ্য, শুক্রবার বাংলাদেশ সফরে আসে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিনে শনিবার দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন