• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

স্বরূপে ফিরলেন আরিফিন শুভ


প্রকাশ:  ২৬ এপ্রিল ২০২৫, ০৯:২০ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

বিনোদন প্রতিবেদক

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সবশেষ দেখা গেছে আরিফিন শুভকে। এতে তিনি অভিনয় করেছেন বঙ্গবন্ধু চরিত্রে। শেখ হাসিনা সরকার পতনের পর ‘মুজিব’ সিনেমার কারণে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। এরপর থেকেই অনেকটা আড়ালে ছিলেন এই চিত্রনায়ক। মাঝে ব্যক্তিজীবন নিয়েও নানা সংকটে ছিলেন শুভ। সংসার ভাঙার খবর দিয়েছিলেন ফেসবুকে।

নানা সংকট কাটিয়ে দীর্ঘদিন পর পর্দায় স্বরূপে ফিরলেন আরিফিন শুভ। তাও মাত্র ১৯ সেকেন্ডের এক প্রমো ভিডিওতে; যা নায়ক তার ফেসবুকে যুক্ত করে ক্যাপশনে লিখেছেন, ‘আসিতেছে।’

যদিও কী আসছে সেটি বরাবরের মতোই রহস্য করে জিইয়ে রেখেছেন ঢাকাই সিনেমার এই আলোচিত চিত্রনায়ক।

শুভর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, নৃশংস এক নির্যাতনের দৃশ্য। যেখানে শুভ একজনের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। এমন ভিডিওর পর সতর্ক বার্তাও দিয়েছেন শুভ; অনুরোধ রেখেছেন, বাড়িতে বা কোথাও এমন কাজের (ভিডিওর মতো) চেষ্টা না করার জন্য।

প্রশ্ন কী আসছে আরিফিন শুভর? বর্তমানে হাতে আছে ৫টি প্রজেক্ট। সনি লিভের ‘জ্যাজ সিটি’, চরকির ‘লুহু’, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘নীলচক্র’ আর ‘নূর’ সিনেমা।

খোঁজ নিয়ে জানা যায়, শুভর শেয়ার করা প্রমোটি ‘নীলচক্র’ সিনেমার। সাসপেন্স থ্রিলার ঘরানার সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাবে। যা পরিচালনা করেছেন মিঠু খান। এতে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ানসহ অনেকে।

এদিকে, আরিফিন শুভ বর্তমানে মুম্বাইয়ে ব্যস্ত আছেন তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র কাজে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া