• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

লন্ডনে সংসার শুরু করলেন কোহলি-আনুশকা


প্রকাশ:  ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পি.এম.
শেয়ার করুন 0
আনুশকা শর্মা ও বিরাট কোহলি। ফাইল ছবি
আনুশকা শর্মা ও বিরাট কোহলি। ফাইল ছবি

বিনোদন ডেস্ক
প্রথম সন্তান জন্মের পর থেকেই ভারতকে কার্যত বিদায় জানিয়েছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। বহুদিন হয়ে গেল, অভিনয় জগৎ থেকেও দূরে আছেন আনুশকা। কিন্তু কেন? প্রশ্ন ঘুরছে অনেকের মনেই। 

এবার কোহলি-আনুশকার ভারত ছাড়ার কারণ জানালেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক শ্রীরাম নেনে। 

এক পডকাস্টে অভিনেত্রীর স্বামী জানান, ভারত ছেড়ে দেওয়ার কারণ তাকে নিজেই জানিয়েছিলেন আনুশকা। কারণটি অপ্রিয় হলেও তা মেনে নিয়েছেন দম্পতি।

শ্রীরামের কথায়, ‘আনুশকা আমাকে জানিয়েছিল, সাফল্য উদযাপন বাদে এই দেশে তারা কিছুতেই করতে পারে না। যাই করুক না কেন, তাই সাধারণে মনোযোগ আকর্ষণ করবেই।’

নিজের কথাও টেনে এনেছেন নেনে। তিনি যোগ করেন, ‘সবসময়েই সেলফি মোমেন্ট। ডিনার বা লাঞ্চে গেলেও একই জিনিস। ভালো ব্যবহারও করতে হয়।’ 

ছেলে-মেয়েকে যাতে গ্ল্যামার দুনিয়া থেকে দূরে নিয়ে গিয়ে সাধারণভাবে মানুষ করতে পারেন আনুশকা-বিরাট, সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

পাপারাৎজির আবদার, সেলফির ভিড় থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে চান তারা। আর পাঁচজনের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠুক তাদের দুই সন্তান ভামিক ও অকায়- এমনটাই চান বিরুষ্কা দম্পতি। 

জন্মের পর থেকেই ছেলে-মেয়েদের ক্যামেরার সামনে আনেননি বিরাট ও আনুশকা। পাপারাৎজিও যাতে ছবি না তোলে সন্তানদের, এমনটাই অনুরোধ জানিয়েছিলেন তারা। যদিও ফাঁস হয়ে গিয়েছিল ভামিকার ছবি। অকায়ের ক্ষেত্রে যদিও অনেক বেশি সাবধানী বিরাট-আনুশকা। 

আর এই সাবধানী চিন্তাভাবনা থেকেই ভারত ছেড়ে লন্ডনে সংসার পেতেছেন এই দম্পতি। সেখানেই বড় হবে তাদের দুই সন্তান। 

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া