• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আতঙ্কে এলাকাবাসী

নেত্রকোনায় সীমান্তে ভারতীয় বুনো হাতির পাল


প্রকাশ:  ২৯ এপ্রিল ২০২৫, ০৭:১৫ পি.এম.
শেয়ার করুন 0
বন্য হাতি। ফাইল ছবি
বন্য হাতি। ফাইল ছবি

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় ভারত থেকে আসা বুনো হাতির পাল ঢুকে পড়েছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় ৩০ থেকে ৩৫টি হাতি প্রবেশ করে। হাতির পায়ের নিচে পড়ে কাঁচা–পাকা বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষকেরা জানিয়েছেন, প্রায় দুই ঘণ্টাব্যাপী হাতির তাণ্ডবে জাগিরপাড়া এলাকা ছাড়াও পাশের হাতিবেড়, চন্দ্রডিঙ্গা, বেতগড়াসহ বেশ কয়েকটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা ঢাক–ঢোল পিটিয়ে আগুন জ্বালিয়ে লোকালয়ে হাতির প্রবেশ ঠেকান।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে কয়েক বছর ধরে আমন ও বোরো ধানের মৌসুমে খাদ্যের সন্ধানে বুনো হাতির পাল কলমাকান্দা ও দুর্গাপুর সীমান্ত এলাকায় ঢুকে পড়ে। এসব হাতি ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি করে। দুই বছর আগে হাতির আঘাতে কলমাকান্দার রংছাতির বেতগড়া এলাকায় কৃষক মো. নূরুল ইসলাম এবং দুর্গাপুরের বিজয়পুরে বুনেশ রিছিলসহ তিনজন মারা যান। এ ছাড়া ওই সময়ের মধ্যে আহত হন অন্তত ১২ জন। গতকাল রাত নয়টার দিকে জাগিরপাড়ায় হাতির পাল প্রবেশ করে খেতের ধান নষ্ট করে ফেলে।

জাগিরপাড়া গ্রামের কৃষক আবুল মিয়া জানান, ‘৮টি বাচ্চাসহ প্রায় ৩৫টি হাতি হঠাৎ করে পাহাড় থেকে নেমে আমাদের খেতে ঢুকে ফসলে তাণ্ডব চালায়। এতে আশপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আমরা সবাই মিলে বাঁশি, ঢাক–ঢোল, টর্চলাইট, লাঠিসোঁটা ও আগুনের মশাল জ্বেলে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর হাতির পালটিকে তাড়াতে সক্ষম হই।’

কৃষক তরিকুল মিয়া বলেন, ‘আমার প্রায় ২০০ শতক জমির ধান নষ্ট করে ফেলেছে। আমরা ফসল নিয়ে আতঙ্কে আছি। কারণ, দিনের বেলায় হাতি পাহাড়ের টিলায় অবস্থান করলেও রাতে দল বেঁধে লোকালয়ে নেমে এসে তাণ্ডব চালায়।’

ওই এলাকার কৃষক সুদীপ্ত হাজং বলেন, ‘গতকাল রাতের আঁধারে একদল ভারতীয় হাতি সীমান্ত অতিক্রম করে আমাদের এলাকায় নেমে আসে। মানুষ ও ঘরবাড়ির কোনো ক্ষতি না করলেও বোরোর ফসলি খেত নষ্ট করেছে। এসব হাতি একবার যে খেত লক্ষ্য করে, তা বিনষ্ট করবেই। হাতির আক্রমণ থেকে বাঁচতে আমরা সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’

রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান খান পাঠান বলেন, সীমান্ত এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হাতির আক্রমণ। হাতির তাণ্ডবে এই এলাকার মানুষ দিশেহারা। দিনের বেলায় টিলায় থাকলেও রাত হলেই লোকালয়ে নেমে আসে। সীমান্তে হাতি সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা হয়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ