• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

দেশে ফিরবেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স


প্রকাশ:  ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি- সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে দেশে ফেরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় তার পরিবার থেকে সাহায্য চেয়ে কোনো চিঠি পেয়েছে কি না এবং এ ব্যাপারে মন্ত্রণালয় কী ধরনের সাহায্য করছে- এমন প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে খালেদা জিয়ার পরিবারের পাঠানো চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। তিনি বলেন, ওটা নিয়ে কাজ চলছে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন তিনি।

২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় কারাবন্দি হন খালেদা জিয়া। করোনা মহামারির সময় তাকে বিশেষ বিবেচনায় মুক্তি দেয় তৎকালীন সরকার। পরে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের এক আদেশে তিনি সম্পূর্ণ মুক্তি পান। একই সঙ্গে আদালত বাতিল করে দেন তার বিরুদ্ধে থাকা দুটি দুর্নীতির মামলার রায়।

চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। কারাবন্দি অবস্থায় তার চারটি ঈদ কেটেছে কারাগার ও হাসপাতালে। এবারের ঈদে পরিবারের সঙ্গে সময় কাটানো তার জন্য বিশেষ গুরুত্ব বহন করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন