• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

খালেদা জিয়া দেশে ফিরতে পারেন ৪ মে


প্রকাশ:  ৩০ এপ্রিল ২০২৫, ১২:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
খালেদা জিয়া দেশে ফিরতে পারেন ৪ মে

নিজস্ব প্রতিবেদক: 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৪ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন। শারীরিকভাবে সুস্থ থাকলে এবং লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের অনুমতি পেলে ওইদিন তার দেশে ফেরার কথা রয়েছে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে। বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার চেষ্টা করা হচ্ছে। এজন্য সহযোগিতা চেয়ে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এরই মধ্যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে সেটা সম্ভব না হলে সাবেক এই প্রধানমন্ত্রী বিমানের বিজনেস ক্লাসে করে দেশে ফিরতে পারেন।

বিএনপির মিডিয়া সেল ও খালেদা জিয়ার পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে আনার জন্য সহযোগিতা চেয়ে তার পরিবারের পক্ষ থেকে পাঠানো চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছে কি না এবং এ ব্যাপারে মন্ত্রণালয় কী ধরনের সহযোগিতা করবে—গতকাল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চান। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ওটা নিয়ে তারা কাজ করছেন।

খালেদা জিয়া কবে দেশে ফিরবেন—এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের এক সদস্য বলেন, আগামী ৪ মে দেশে ফিরতে পারেন। তবে সেটা ম্যাডামের সুস্থতার ওপর নির্ভর করছে।

উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত ৭ জানুয়ারি রাতে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। পরদিন ৮ জানুয়ারি সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি বেগম জিয়াকে দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে ভর্তি হন তিনি। এই হাসপাতালটির লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে বেগম জিয়া চিকিৎসাধীন ছিলেন। লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ছাড়পত্র পেলে গত ২৫ জানুয়ারি লন্ডনের কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন খালেদা জিয়া। বাসায় থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন