• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বিএনপির প্রতিপক্ষ শুধু আওয়ামী লীগ নয় : সোহেল


প্রকাশ:  ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির প্রতিপক্ষ শুধু আওয়ামী লীগ নয় : সোহেল

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ 

বিএনপি'র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, বিএনপির প্রতিপক্ষ শুধু আওয়ামী লীগ নয় বিভিন্ন বাহিনীও ছিল। প্রতি পদে পদে আমাদের মোকাবেলা করতে হয়েছে। ১৫ দিনের মুক্তিযোদ্ধারা এসে যদি বলেন ১৫ বছরের মুক্তিযোদ্ধাদের সড়ে যান। এইটা মানা যায় না।

বুধবার (৩০ এপ্রিল) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের কথা বললেই মন খারাপ করেন। আমাদের ধৈর্যের বাঁধ কেউ যেন না ভাঙ্গে। সীমা যদি আপনারা ক্রস করেন মনে রাখবেন আন্দোলন স্থগিত রেখেছি, আন্দোলন কিন্তু বন্ধ করা হয় নাই।  কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলবেন। কারন বিএনপি কিন্তু সকল শক্তিকে মোকাবেলা করেই আজকে এই জায়গায় এসেছে।

তাড়াইল সাচাইল কাসেমুল উলুম দারুল হুদা মাদ্রাসা মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম।

স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর মুক্ত পরিবেশে আয়োজিত সম্মেলন ঘিরে বিএনপি’র তৃণমূলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দায়িত্বপ্রাপ্ত নেতাসহ সম্ভাব্য পদপ্রত্যাশী ও উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হোন

সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হুসাইন, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ