• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

কুড়িগ্রাম

ফুলবাড়িতে ফুলশয্যার রাতেই স্বামীর মৃত্যু, বাকরুদ্ধ নববধূ


প্রকাশ:  ২ মে ২০২৫, ০৭:২৮ পি.এম.
শেয়ার করুন 0
ফুলবাড়িতে ফুলশয্যার রাতেই স্বামীর মৃত্যু, বাকরুদ্ধ নববধূ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

কুড়িগ্রামের ফুলবাড়িতে ফুলশয্যার রাতে স্বামীর মৃত্যু হয়েছে, এ ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছে নববধূ লাভলী আক্তার( ২০)ফুলশয্যার রাতেই বরের মৃত্যুর বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছে না নববধূ। বাকরুদ্ধ হয়ে ফুলশয্যা বরের মরা দেহের পাশে বসেই অপলক দৃষ্টিতে চাপা কষ্টের ছাপ নিয়ে অশ্রুষিক্ত নয়নে তাকিয়ে নববধূ তার জীবনের স্মরণীয় রাতে কাটিয়ে দেন। 

শুক্রবার (২ মে)  বিকালে মেহেদী মাখা হাত, পরনে লাল শাড়ি ও অশ্রু ভেজা চোখের অপলক দৃষ্টিতে শেষবারের মতো মৃত বর (স্বামী) কে বিদায় জানালেন নববধূ লাভনী আক্তার।

জানা গেছে বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার  দিকে নববধূর মেহেদী মাখা হাত, পরনে লাল শাড়ি, পরিয়ে বাসর (ফুলশয্যা) রাতে বিছানায় বসে বরের জন্য অপেক্ষা করছিল। বর খালেকুজ্জামান ডিউট বাড়িতে আত্মীয়স্বজনদের সাথে কথা শেষে রাত ১২ টার দিকে বাসর ঘরে প্রবেশ করে নববধূর কাছে এক গ্লাস পানি চান এবং পানি চাওয়া  মুহূর্তেই চিৎকার দিয়ে মেঝেতে পড়ে যান। পরে নববধূর আত্মচিৎকারে বাড়ির লোকজন এসে বর ডিউটকে ডাকাডাকি করেও কোন সারা শব্দ নেই। পরে বাড়ির লোকজন নিশ্চিত হন হৃদরোগে তার মৃত্যু হয়েছে।

নববধূর চাচা সাবেক ইউপি সদস্য শাহ আলম জামাই খালিদুজ্জামান ডিউট প্রায় ১৮ বছর আগে প্রথম বিয়ে করেছেন। তার পূর্বের স্ত্রী জান্নাতি আক্তার মুক্তা তার ঘরে ১মেয়ে ১ ছেলে সন্তান রয়েছে। প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ায় বৃহস্পতিবার আমার ভাতিজির সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে কে জানত আমার জামাইয়ের মৃত্যু হবে অল্প বয়সে আমার ভাতিজি বিধবা হলেন বিষয়টি খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক,সবাই নিয়তির খেলা।

শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিয়া সোহেল প্রধান শিক্ষক খালিকুজ্জামান ডিউট এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,নিয়তির উপরে তো কারো হাত নাই তবে এমন হৃদয়বিদারক ঘটনা খুবই কম দেখা যায়। বাসর রাতে স্ত্রী বিধবা! খুবই কষ্টদায়ক ঘটনা, শুক্রবার বিকাল তিনটায় পারিবারিক কবরস্থানে দাফন করা  হয়েছে। 

ভিওডি বাংলা/ মোঃ এরশাদুল হক /এম  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ