• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সিরাজগঞ্জে বিএনপির ৮ নেতার পদ স্থগিত


প্রকাশ:  ৩ মে ২০২৫, ০৭:১৫ পি.এম.
শেয়ার করুন 0
সিরাজগঞ্জে বিএনপির ৮ নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: 

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ ও এনায়েতপুর বিএনপির ১ নেতার পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

শুক্রবার (২ মে) রাতে উল্লাপাড়া উপজেলা ও এনায়েতপুর থানা নিয়ে পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বলে জানিয়েছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।

দলীয় পদ স্থগিত হওয়া নেতারা হলেন- উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সদস্য মিজানুর রহমান বাব, পৌর বিএনপির সাবেক সভাপতি বেল্লাল হোসেন, সাবেক সদস্য সচিব মুকুল হোসেন, সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, পঞ্চকোষী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাবু ও এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ সরকার। 

অপরদিকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশপ্রাপ্ত নেতারা হলেন- উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান অভি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ জালাল ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খোকন। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির আট নেতার প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত ও দলটির সহযোগী সংগঠনের তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে জেলা বিএনপি।

ভিওডি বাংলা/এম, 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ