• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সাবেক মন্ত্রীর বাসা থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার


প্রকাশ:  ৪ মে ২০২৫, ১০:৪৮ এ.এম.
শেয়ার করুন 0
সাবেক মন্ত্রীর বাসা থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ 

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশান থানা এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। গতকাল শনিবার (৩ মে) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রাত পৌনে ৮টায়  তাদের থানায় হাজির করা হয়। 

রোববার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি  মাসুদ রানা ও সাফি মীর, ছাত্রলীগের সক্রিয় কর্মী আবিদ হোসেন ও হৃদয় হোসেন। তাদের সকলের বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে আজকে দুপুরে তাদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এই ঘটনায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, রাজধানী ঢাকার গুলশান থানা এলাকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাদের আদালতে প্রেরণ করা হবে। চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ