• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

আমির খসরু

নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায় রাশিয়া


প্রকাশ:  ৪ মে ২০২৫, ০১:১৬ পি.এম.
শেয়ার করুন 0
নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায় রাশিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক: 

নির্বাচিত সরকারের সাথে কাজ করতে রাশিয়া অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে একথা জানান তিনি।

রোববার (৪ মে) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু।

তিনি বলেন, যেসব দেশের সাথে অমীমাংসিত ইস্যু আছে সেসব দেশ বাংলাদেশের নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। বিভিন্ন দেশের সরকারি বা বেসরকারি পর্যায়ে যারাই আগামীতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তারা সবাই নির্বাচিত সরকারকে কমফোর্ট মনে করে অপেক্ষা করছে। কারণ, অনেক সিদ্ধান্তই দীর্ঘমেয়াদী।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ প্রশ্নবিদ্ধ মন্তব্য করে খসরু বলেন, এই প্রজেক্ট দ্রুত শেষ করে কী ভাবে হস্তান্তর করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে, প্রয়োজনে সময় বাড়ানো যেতে পারে। এছাড়া রাশিয়ায় বাংলাদেশের রফতানি বাজার সহজকরণ করতে বিএনপি দেশটির সহযোগিতা চেয়েছে বলেও জানানো হয়।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন