• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

প্রয়াত আইনজীবী

আব্দুর রাজ্জাককে দেখতে তাকওয়া মসজিদে জামায়াতের আমির


প্রকাশ:  ৪ মে ২০২৫, ০৯:৪০ পি.এম.
শেয়ার করুন 0
আব্দুর রাজ্জাককে দেখতে তাকওয়া মসজিদে জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক: 

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত তাকওয়া মসজিদে গিয়ে দেশবরেণ্য প্রয়াত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে দেখে এলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

রোববার (৪এপ্রিল) সন্ধ্যা সোয়া সাতটার দিকে তারা তাকওয়া মসজিদে গিয়ে উপস্থিত হন। এ সময় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরও সেখানে দেখা যায়। 

রোববার বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। রাত সাড়ে আটটায় তাকওয়া মসজিদের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) বেলা ১১টায় দ্বিতীয় জানাজা হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ১৯৪৯ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন। লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে তিনি দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। সাংবিধানিক আইন ও ফৌজদারি আইনে তার অসামান্য দক্ষতার কারণে তিনি দেশে-বিদেশে সমদৃত ছিলেন। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন