• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, বুধবার সারাদেশে বিক্ষোভের ডাক এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু

গাজায়

গণহত্যার প্রতিবাদে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ


প্রকাশ:  ৯ মে ২০২৫, ১২:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
গণহত্যার প্রতিবাদে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে এবং ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ায় তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত বছর বড় আকারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কলাম্বিয়ার শিক্ষার্থীরা। তখন তাদের এ বিক্ষোভ সারাবিশ্বের গণমাধ্যমে শিরোনাম হয়। এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে তাদের নানা হেনস্তার মুখে পড়তে হচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্র থেকে নির্বাসনের শিকার হয়েছেন। অনেকের ছাত্রত্ব গেছে।

এ প্রেক্ষাপটে স্থানীয় সময় বুধবার তারা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মূল লাইব্রেরির অংশবিশেষ দখল করে আবারও বিক্ষোভ করলেন। এ সময় নিউইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তারা ছয়তলা লাইব্রেরি ভবনে অভিযান চালিয়ে ৪০-৫০ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেন। পরে তাদের প্লাস্টিকের দড়ি দিয়ে হাত বেঁধে ভ্যান ও বাসে তুলে নেয় পুলিশ। বাটলার লাইব্রেরি থেকে যারা সরে যেতে অস্বীকার করেন, মূলত তাদেরই গ্রেপ্তার করে পুলিশ।

ভিওডি বাংলা/এম 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ছবি: সংগৃহীত
৭ আসনে এগিয়ে পিএমএল-এন, পিপিপির দখলে ৩
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান