• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি

কারা নির্যাতিতরা বঞ্চিত, ছাত্রলীগ নেতা প্রতিষ্ঠিত


প্রকাশ:  ১৩ মে ২০২৫, ০১:২০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আখাউড়া-কসবা আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূইয়া। তিনি অভিযোগ করেছেন, যারা বছরের পর বছর জেল খেটেছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন- তাদেরকে জেলা কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে। পক্ষান্তরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কমিটিতে স্থন পেয়েছে।

সোমবার (১২ মে) বিকেলে আখাউড়া পৌর শহরের সড়ক বাজার এলাকায় হোটেল ‘আল ফারুক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

কবীর আহমেদ বলেন, কমিটিতে এমন একজন ব্যক্তিকে পদ দেওয়া হয়েছে, যিনি ছাত্রলীগের নিষিদ্ধ নেতা ছিলেন। একই পরিবারের একাধিক সদস্যকে পদায়ন করা হয়েছে, যা দলের চেতনার পরিপন্থী। যদিও এসব অনিয়ম রয়েছে, তবু আমি দলের সিদ্ধান্তের বাইরে যাইনি। যেহেতু কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছে, তাই এই কমিটিকে আমি মেনে নিচ্ছি এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেয়।

হোটেল উদ্বোধন প্রসঙ্গে কবীর আহমেদ বলেন, আখাউড়া একটি গুরুত্বপূর্ণ শহর। এখানে ব্যবসা-বাণিজ্যসহ নানা প্রয়োজনে বহু মানুষ আসেন। মানসম্মত একটি আবাসিক হোটেলের দীর্ঘদিনের চাহিদা ছিল। হোটেল আল ফারুক সেই চাহিদা পূরণ করবে বলে আমি আশা করি।

পরে তিনি অতিথিদের সঙ্গে ফিতা কেটে হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দুর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূইয়া, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি মো. মহসীন ভূইয়া, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা সৈয়দ শাহ আমান উল্লাহ, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট তপু লস্কর, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম স্বপন, সমাজসেবক ফজলুর রহমান এবং হোটেল আল ফারুকের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

প্রসঙ্গত, হোটেল আল ফারুক পৌর শহরের আদর আলী কমপ্লেক্সের ৪র্থ তলায় আধুনিক সুবিধাসহ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও