• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে মহাবিপর্যয়ে পড়বে দেশ: প্রিন্স


প্রকাশ:  ২২ মে ২০২৫, ১০:২৫ পি.এম.
শেয়ার করুন 0
ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে মহাবিপর্যয়ে পড়বে দেশ: প্রিন্স

ত্রিশাল প্রতিনিধি: 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ে পড়বে। ডিসেম্বরে নির্বাচন শুধু বিএনপির দাবি নয় এটি এ দেশের সাধারণ মানুষের দাবি।

তিনি বলেন, আপনি নোবেল বিজয়ী সম্মানী ব্যক্তি, আপনার নিরপেক্ষতা প্রমাণ করে সেই সম্মান ধরে রাখুন। নয়তো তারেক রহমানের নেতৃত্বে ঢাকায় দাবি আদায়ে আন্দোলনে নামবে মানুষ। দাবি আদায় করেই ঘরে ফিরবে তারা।

বৃহস্পতিবার(২২মে) বিকালে উপজেলার মুন্সিরহাট স্কুল মাঠে বাঘবেড় ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, আ. কুদ্দুস, জাকিরুল ইসলাম টুটন, হুমায়ন কবির সরকার, গাজিউর রহমান, সোলাইমান সরকার, আ. মোমেন শাহিন প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীরা ছিলেন উৎফুল্ল। প্রার্থীদের নেতৃত্বে মিছিল নিয়ে মাঠে উপস্থিত হন নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ