• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

‘উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই’


প্রকাশ:  ২৪ মে ২০২৫, ০১:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন তারা যদি রাজনীতি ও নির্বাচন করতে চান, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবেন না। তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবেন।

শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এসময় নাহিদ ইসলাম বলেন, তারা (দুই ছাত্র উপদেষ্টা) গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ে সরকারে গিয়েছিলেন। আমিও তাদের সঙ্গে ছিলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না।

তিনি আরও বলেন, দুই উপদেষ্টার সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার পরও তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলব এটি খুবই উদ্দেশ্যমূলক। গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে যারা গিয়েছে। সরকার থেকে তারা বের হবেন বা আদৌ বের হবে কি না সেটা তাদের সিদ্ধান্ত। আমাদের প্রত্যাশা, গণঅভ্যুত্থানের বৈধতাসহ আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের ছাত্র উপদেষ্টাসহ সব উপদেষ্টা একত্রে কাজ করবেন। দুজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় পার্টির সঙ্গে সংযুক্ত করে যে অপপ্রচার করা হচ্ছে আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

এছাড়া এনসিপির আহ্বায়ক চলমান অস্থিতিশীলতার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিচার, সংস্কার ও নির্বাচন তিনটির রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, এই অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে, তাই তাদের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ হয়েছে। জুলাই অভ্যুত্থানের বিচার, তার আগের নানা অপকর্মের বিচার করে, সংস্কার করে নির্বাচনের পথে আগাতে হবে। তাই আমরা মনে করি শুধু নির্বাচন নয়, বিচার ও সংস্কার প্রক্রিয়াকেও গুরুত্ব দিতে হবে।

আমাদের আহ্বান থাকবে, সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সমাধানের দিকে যাবেন।

তিনি নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই সনদ প্রদানের আহ্বানও জানান।

অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান তিনি।

সেনাবাহিনীর উদ্দেশে নাহিদ বলেন, যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে তাদের ক্ষেত্রে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করলে জনগণ তাদের ওপর আরও বেশি আস্থা অর্জন করবে।

নির্বাচন কমিশন নিয়ে নাহিদ বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও আস্থা হারিয়েছে। তারা যদি এটি পুনরুদ্ধার না করে তাহলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে না বলে মনে করে এনসিপি।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন