• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নাচে-গানে রং ছড়ালেন আদর-পূজা


প্রকাশ:  ২৬ মে ২০২৫, ০৪:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক 

ঈদুল আজহায় মুক্তি পাবে আলোচিত সিনেমা ‘টগর’। তার আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ‘১০০% দেশি’ শিরোনামে গান। প্রকাশের পরপরই দর্শক-শ্রোতাদের মনে দোলা দিয়েছে গানটির ছন্দ, রঙ আর প্রাণের উচ্ছ্বাস।

রণক ইকরামের কথা এবং কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়ার গাওয়া এই গানে মিশে আছে দেশীয় উৎসবের আমেজ। সুরের তালে তাল মিলিয়ে নির্মিত ভিডিওটি যেন বিশুদ্ধ ভিজ্যুয়াল ফিয়েস্তা। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। তার দক্ষ পরিকল্পনায় পুরো দৃশ্যপট রূপ নিয়েছে নৃত্যনির্ভর এক জমকালো আয়োজনে।

ভিডিওতে জুটি বেঁধে নাচের ঝড় তুলেছেন অভিনেতা আদর আজাদ ও পূজা চেরি। তাদের সঙ্গে পারফর্ম করেছেন ৭০ জনেরও বেশি পেশাদার নৃত্যশিল্পী, যারা পুরো গানজুড়ে ছড়িয়েছেন বর্ণিলতা ও প্রাণচাঞ্চল্য।

আদর আজাদ বলেন, “এমন এনার্জি ভরা গানে পারফর্ম করা এক দারুণ অভিজ্ঞতা। পুরো টিমের টানটান পরিশ্রম আর নিখুঁত কোরিওগ্রাফির কারণেই এমন চোখজুড়ানো দৃশ্য দর্শকদের উপহার দেওয়া সম্ভব হয়েছে।”

এ গানের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে পূজা চেরি বলেন, “১০০% দেশি’ আমার ক্যারিয়ারের অন্যতম রঙিন কাজ। গানটি করতে গিয়ে এত আনন্দ পেয়েছি, যা দর্শকরাও সহজেই টের পাবেন। কাজটি আমার কাছে সত্যিই বিশেষ।”

আলোক হাসান পরিচালিত ও এআর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় নির্মিত হয়েছে ‘টগর’। গানটির এই সাফল্য যেন সিনেমাটিকে আরো একধাপ এগিয়ে দিল ঈদুল আজহার রঙিন উৎসবের দিকে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া