• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ২


প্রকাশ:  ৩০ মে ২০২৫, ১২:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যশোর প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে দুজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দুটি নাইন এমএম বিদেশি পিস্তল ও দুটি ম্যাগজিন জব্দ করা হয়। 

বৃহস্পতিবার (২৯ মে) রাত ১০টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই দুজনকে আটক করেন।

আটককৃতরা হলেন উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলোট গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. ইছাহাক (৪৫) এবং একই এলাকার মৃত ইমাম আলীর ছেলে মো. আব্দুল মজিদ (৪২)।

বিজিবি জানায়, ভারত থেকে অস্ত্রের চালান আসছে এমন খবরে পাঁচ ভুলোট গ্রামের ইসাহাক ও মজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় প্রত্যেকের বাড়ি থেকে এক একটি করে বিদেশি পিস্তল ও একটি করে ম্যাগাজিন জব্দ করা হয়। আটক করা হয় ইসাহাক ও মজিদকে।

অস্ত্রের চালান এবং আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-২১ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স বলেন, ‘আটককৃতদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।’

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ