• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নতুন দলগুলোর অনেকেই পুরনো পথেই হাঁটছে: বাঁধন


প্রকাশ:  ৩০ মে ২০২৫, ০৬:০৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

রাজনৈতিক ও সমাজ সচেতন অভিনেত্রী আজমেরী হক বাঁধন সবসময়ই দেশের নানা সংকটসময় সময়ে আওয়াজ তুলেছেন। জানিয়েছেন দেশ ও সমাজ পরিবর্তন নিয়ে নিজের ভাবনা ও আকাঙ্ক্ষার কথা। এবার আবারও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নিজের মতামত দিলেন নন্দিত এই অভিনেত্রী।

শুক্রবার (৩০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে অভিনেত্রী লিখেন, নতুন দলগুলো সেই পুরোনো পথেই হাঁটছে, শুধু মুখগুলো বদলেছে।

তিনি আরও লিখেন, দেশের আসল পরিবর্তনের জন্য শুধু নতুন নেতা নয়, নতুন চিন্তাধারাও দরকার। যখন নতুন রাজনৈতিক দলগুলো উঠতে শুরু করল তখন অনেকেই আশা করেছিল এবার কিছু পরিবর্তন আসবে। নতুন ধরনের চিন্তা-ভাবনা আসবে। দেশের জন্য ভালো পরিকল্পনা হবে। কিন্তু এখন মনে হচ্ছে, সেই আশাগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে!

তিনি লেখেন, নতুন দলগুলোর অনেকেই এখন পুরনো পথেই হাঁটছে। একই কৌশল, একই ক্ষমতার খেলা। শুধু মুখগুলো বদলেছে। এটা তো আমরা চাইনি। দেশর জন্য এটার প্রয়োজন নেই। পরিবর্তন মানে শুধু এক দলকে সরিয়ে অন্য দলকে বসানো নয়। আসল পরিবর্তন তখনই আসে, যখন নতুন চিন্তা, ভালো কৌশল আর সৎ নেতৃত্ব থাকে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া