• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

শনিবার সারাদেশে জাপার বিক্ষোভ মিছিল


প্রকাশ:  ৩০ মে ২০২৫, ০৬:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দলীয় চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল করবে জাতীয় পার্টি (জাপা)। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু প্রতিবাদ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৩০ মে) বিকালে রাজধানীর কাকরাইলে পার্টির কার্যালযয়ের সামনে সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) রংপুরের বাসায় এনসিপিসহ বৈষম্যবিরোধী ছাত্ররা হামলা করে। ইটপাটকেল নিক্ষেপের পর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। পরে সেনাবাহিনী ও স্থানীয় জাপা নেতাকর্মীরা ঘটনাস্থলে আসলে হামলাকারীরা চলে যায়। অবশ্য এনসিপি এ ঘটনার বিষয়ে অস্বীকার করেছে। 

ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভের ডাক দেয় জাতীয় পার্টি। এতে পার্টির মহাসচিব ছাড়াও প্রেসিডিয়াম মেম্বার, কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

জাপা মহাসচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। বৈষম্যবিরোধী ও নতুন পার্টি এনসিপির ছেলেরা মব করছে। মানুষের কাছ থেকে চাঁদা নিচ্ছে। মানুষের নিজের বাসাতেও নিরাপত্তা নেই। এ পরিস্থিতির উন্নতি ঘটাতে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র ও প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানান চুন্নু।

সরকারের বৈধতা প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো সরকার নেই। রাষ্ট্রপতি সাময়িক রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য তিনি তার উপদেষ্টা নিয়োগ দিতে পারে, নট অন্তর্বর্তীকালী সরকার। তবে যেভাবেই হোক আমরা সাধারণ জনগণ তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল-একটা ভালো শাসন ব্যবস্থা ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার জন্য। তিনি একটি নতুন দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, ক্ষমতায় আনতে চাচ্ছেন। কিন্তু সাধারণ জনগণ তা কিছুতেই মেনে নিবে না। 

নির্বাচন প্রসঙ্গে মুজিবুল হক বলেন, বিএনপিসহ কিছু রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। আমরা একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমুলক নির্বাচন এ সরকারের কাছে পাবো বলে বিশ্বাস করিনা। সে আস্থা আমাদের নেই, সাধারণ মানুষের নেই। সভা থেকে শনিবার (৩১ মে) দেশের জেলা ও প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন পার্টির মহাসচিব। এরপর প্রতিবাদ সভা থেকে বিক্ষোভ মিছিল করা হয়। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন