• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

নিজেকে অযোগ্য মনে করে এনসিপি ছাড়লেন সিফাত


প্রকাশ:  ৩১ মে ২০২৫, ১০:৩৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নিজেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অযোগ্য মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন হাজীগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক মুহাঈমেনুল ইসলাম সিফাত। শুক্রবার (৩০ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

স্ট্যাটাসে সিফাত লেখেন, ‘বাংলাদেশের চলমান পরিস্থিতিতে কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নিজেকে যোগ্য মনে হচ্ছে না। আমি এমতাবস্থায় সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি। বিগত দিনে কাউকে কোনো আচরণে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাপ্রার্থী। আল্লাহ হাফেজ!’

তার এই ঘোষণাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করে তার এই সিদ্ধান্তকে ‘ব্যক্তিগত আত্মবিশ্লেষণের সাহসী প্রতিফলন’ হিসেবে উল্লেখ করছেন।

তার স্ট্যাটাসের মন্তব্যে আম্মান শেখ নামে একজন লেখেন, ‘বর্তমান সময়ে উত্তম সিদ্ধান্ত। কিন্তু আপনি যোগ্য ছিলেন না-এই কথাটি আমি মানি না। বর্তমান রাজনীতির পরিবেশকে একটি কুচক্রী মহল এমনভাবে সাজাচ্ছে, যাতে ভালো রাজনৈতিক ব্যক্তিরা মাঠ থেকে সরে দাঁড়ান।’

কামাল হোসাইন চৌধুরী নামে আরেকজন লেখেন, ‘বুঝার জন্য ধন্যবাদ ভাই।’

উল্লেখ্য, মুহাঈমেনুল ইসলাম সিফাত দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় পর্যায়ে নানা কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছিলেন। বর্তমানে তিনি শিক্ষকতা এবং ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন