• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

অপু বিশ্বাসকে ক্ষমা চাইতে বললেন জয়


প্রকাশ:  ৩১ মে ২০২৫, ০২:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
অপু বিশ্বাস ও শাহরিয়ার নাজিম জয়। ছবি-সংগৃহীত
অপু বিশ্বাস ও শাহরিয়ার নাজিম জয়। ছবি-সংগৃহীত

বিনোদন ডেস্ক
শাকিব খান ও অপু বিশ্বাসের গোপন বিয়ের ঘটনা প্রকাশ্যে আসে ২০১৭ সালে। সেসময় অপু একটি সাক্ষাৎকারে বলেছিলেন, বিয়ের পর সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু জানান, তিনি কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করেননি। ধর্ম পরিবর্তনের বিষয়ে মিথ্যা বলতে হয়েছিল ক্যারিয়ার এবং সন্তানের কথা ভেবে।

যে সাক্ষাৎকারে অপু বিশ্বাস এ কথা বলেছিলেন, সেটির সঞ্চালনায় ছিলেন দেশের আলোচিত অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বিষয়টি নিয়ে ফের সংবাদ ও বিতর্ক তৈরি হতেই সামাজিক মাধ্যমে অপুর উদ্দেশে আন্তরিক হয়ে একটি পোস্ট দিলেন তিনি।

অপুর উদ্দেশে জয় বলেন, ‘প্রিয় অপু বিশ্বাস, ধর্ম নিয়ে মিথ্যা বলা যায় না। ধর্ম নিয়ে মিথ্যা মানে একবার বলছো আল্লাহকে মানো, আরেকবার বলছো মানো না। এতে মুসলমান ভাইবোনেরা যেমন কষ্ট পেয়েছে, তেমনি তোমার নিজের ধর্মের মানুষও বিব্রত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ক্যারিয়ার, সংসার, সন্তান- সবকিছুর ভারসাম্য রাখতে গিয়ে তুমি যে মিথ্যার আশ্রয় নিয়েছো, তা আজ তোমাকে একাকি করে দিয়েছে। এখনই তোমার উচিত নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়া ও ক্ষমা করা এই দুটি কাজই মহৎ। তুমি মহৎ হলে অন্যরাও মহত্ত্ব দেখাবে।’

বলা দরকার, জুটি বেঁধে দীর্ঘদিন সিনেমায় অভিনয় করার সুবাদে সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। এই দুই তারকা ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। আর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে ছেলে জয়ের জন্ম হয়। এরপর ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে গিয়ে সব কিছু প্রকাশ করেন অপু। যদিও ওই ঘটনার কয়েক মাস না যেতেই বিচ্ছেদ হয় শাকিব-অপুর।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া