• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিস্ফোরণ


প্রকাশ:  ১ জুন ২০২৫, ১২:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর শিশু একাডেমি-সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে ‘ককটেলসদৃশ’ একটি পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১জুন) ভোরে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

তিনি জানান, ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে শিশু একাডেমির পাশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনের ফুটপাতে এই বিস্ফোরণ ঘটে। তার ভাষায়, ‘ককটেলের মতো দেখালেও এর ভেতরে ককটেলের সাধারণত যেসব বিস্ফোরক উপাদান থাকে, সেগুলো ছিল না।’

ঘটনার পর প্রাথমিক পর্যায়ে সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা হয়েছে কি না—জানতে চাইলে ওসি বলেন, ‘আইনগত বিষয়গুলো প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা ইতোমধ্যে অবহিত করেছি। এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, তদন্তও চলছে।’

এদিকে, একই দিনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের কথা রয়েছে। জুলাই মাসের গণ-অভ্যুত্থানে তাঁর ভূমিকার পরিপ্রেক্ষিতে এ অভিযোগ গঠন হতে পারে বলে আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাল নোট তৈরির সরঞ্জাম
জাল নোট চক্রের মূল হোতা নারীসহ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু
টার্গেট ছিল বাবু, ভাড়াটে খুনির পেছনে কারা?