• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

চাটমোহরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


প্রকাশ:  ৪ জুন ২০২৫, ০৪:০৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পাবনা প্রতিনিধি
বিরল রেকর্ড গড়ল পাবনার চাটমোহর উপজেলার শিক্ষার্থীরা। এই প্রথমবারের মতো উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৬৮ জন শিক্ষার্থী দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে ভর্তির সুযোগ পেয়েছেন।

তারা বুয়েট, রুয়েট, বিভিন্ন মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েসহ দেশের নামকরা সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন। 

মঙ্গলবার (০৩ জুন) বিকালে এমনই অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে প্রথমবারের মতো ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানাল উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের হলরুম মঙ্গলবার বিকেলে ছিল কানায় কানায় পূর্ণ। এ সময় কৃতি শিক্ষার্থীরা তাদের শিক্ষাকালীন সময়ের স্মৃতিচারণ করেন। 

উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে অভিভাবকরা কাঁদলেন তাদের সন্তানদের সফলতায়। আর অগ্রজদের সফলতার এমন এক আনন্দঘন মূহূর্তের সাক্ষী হয়ে রইল উপজেলা বিভিন্ন স্কুল-কলেজের অনুজ শিক্ষার্থীরা। 

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে সচেতন সমাজ। ভূয়সী প্রশংসায় ভাসছেন ইউএনও মুসা নাসের চৌধুরী। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গণি, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, কৃতি শিক্ষার্থী নুসরাত জাহান পান্না, রাকিব হাসান, শাহরিয়ার তানভীর শোভন প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ সুধিজন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, এক উপজেলা থেকে এতোগুলো শিক্ষার্থী দেশের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে সত্যিই এটা বিরল। ক্ষুদ্র কিছু হলেও আমি চেষ্টা করেছি মেধাবীদের মূলায়ন করতে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ