• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ভিড় জমেছে রাজধানীর পশুর হাটে, জমজমাট বেচাকেনা


প্রকাশ:  ৫ জুন ২০২৫, ০১:২৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে জমে উঠেছে কেনাবেচা। বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে হাটগুলোতে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদের ছুটি শুরু হওয়ায় অনেকেই হাটমুখী হয়েছেন পছন্দের পশু কিনতে।

অনেকে রাতভর ঘুরে ঘুরে হাট থেকে গরু কিনে বাসায় ফিরছেন, কেউ কেউ আবার ভোরেই ছুটে এসেছেন হাটে। পশু পছন্দ হলে চলছে দরদাম, দরদামে বনিবনা হলে সঙ্গে সঙ্গেই কেনা হয়ে যাচ্ছে কোরবানির পশু।

হাটগুলোতে গরু ছাড়াও খাসি, ছাগল, মহিষ, ভেড়া ও কিছু কিছু জায়গায় উট ও দুম্বাও দেখা যাচ্ছে। তবে সবকিছুর মধ্যেও মাঝারি ও ছোট গরুর চাহিদাই সবচেয়ে বেশি। বিক্রেতারা বলছেন, বড় গরুর চাহিদা তুলনামূলকভাবে কম থাকায় তারা কিছুটা চিন্তায় রয়েছেন।

এক ক্রেতা বলেন, "বড় গরুর দাম অনেক বেশি। মাঝারি ও ছোট গরুর দামও কিছুটা চড়া মনে হচ্ছে।"

এদিকে, দেশের বিভিন্ন জেলা থেকে এখনো পশু আসছে রাজধানীর হাটগুলোতে। শেষ দুই দিনে বিক্রিবাট্টা আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক