• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ধূমপান দেখে ফেলায় শিশুকে ধর্ষণের পর হত্যা


প্রকাশ:  ৫ জুন ২০২৫, ০৪:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আরাফাত হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে আসামি।

বৃহস্পতিবার (০৫ জুন) সকালে সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

বুধবার (০৪ জুন) ভোরে উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর গ্রামের আওয়ামী লীগ নেত্রী রূপা খাতুনের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় পরিত্যক্ত বাড়ির কক্ষ থেকে বিভিন্ন নেশার সরঞ্জাম উদ্ধার করা হয়।

আসামি মো. আরাফাত হোসেন বিন্নাদাইর গ্রামের ইউনুস আলীর ছেলে ও বাঘাবাড়ি সিনিয়র ফাজিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র। সে নিহত লামিয়ার সম্পর্কে চাচাতো মামা।

সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান সংবাদ সম্মেলনে জানান, গত ৩ জুন দুপুরে ছোট বিন্নাদাইর গ্রামের আওয়ামী লীগ নেত্রীর পরিত্যক্ত বাড়িতে জামরুল কুড়াতে যায় শিশু লামিয়া। তখন ওই বাড়ির রান্নাঘরে বসে ধূমপান করছিল মো. আরাফাত হোসেন। বিষয়টি লামিয়া দেখে ফেললে তা তার নানাকে বলে দেওয়ার কথা বললে তাকে মুখ চেপে ধরে আরাফাত। এ সময় লামিয়া জ্ঞান হারিয়ে ফেললে মুখের মধ্যে গামছা ঢুকিয়ে দেওয়া হয়। পরে বাড়ি থেকে স্কচটেপ এনে হাত বেঁধে মুখে পেঁচিয়ে ধর্ষণ করে। পরে লামিয়া নড়াচড়া না করায় বুঝতে পারে মারা গেছে। তখন বাড়ির সেফটিক ট্যাঙ্কে লাশ ফেলে দিয়ে বাড়িতে চলে যায় আসামি।

তিনি আরও জানান, বুধবার ভোরে লামিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিন নিহত লামিয়ার বাবা মো. নাজিম সরকার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ সন্দেহভাজন আরাফাতকে নিয়ে এসে জিজ্ঞাসা করলে হত্যার কথা স্বীকার করে।

উল্লেখ্য, মঙ্গলবার (০৩ জুন) বিকেলে নানা আব্দুর রশীদের বাড়ি থেকে নিখোঁজ হয় লামিয়া। সারাদিন খোঁজাখুঁজির পরও লামিয়াকে না পাওয়ায় ওইদিন রাত ৮টার দিকে শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম রাতভর অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে বিন্নাদাইর গ্রামের আওয়ামী লীগ নেত্রী রূপার পরিত্যক্ত বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকে লামিয়ার লাশ উদ্ধার করে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ