• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ঈদগাহ থেকে ফেরার পথে বাবা-ছেলে নিহত


প্রকাশ:  ৭ জুন ২০২৫, ০৪:১৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি

শুভ্র পোশাকে ঈদের নামাজ শেষে ফিরছিলেন বাবা-ছেলে। ঈদের খুশির দিনটি যে এতটা অন্ধকার হয়ে আসবে, তা কে জানতো! বগুড়ার শেরপুর উপজেলার নয় মাইল এলাকায় নাবিল পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন চাঁন মিয়া (৩৬) এবং তার ছয় বছরের অবুঝ শিশু আব্দুল্লাহ।

শনিবার (৭ জুন) সকাল ৮ টায় নয়মাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে । নিহতরা গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকার বাসিন্দা। ঈদের সকালেই পরিবার নিয়ে আনন্দের প্রস্তুতি ছিল ঘরে। কিন্তু নামাজ শেষে বাড়ি ফেরা হলো না আর।

এভাবে ঈদের খুশির দিনেই থমকে গেল একটি পরিবার। শোকের ছায়া শুধু ওই পরিবারেই নয়, ছড়িয়ে পড়েছে পুরো এলাকাজুড়ে।

ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, "আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।"

হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল হক বলেন, "আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।"

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল জানান, ঈদের নামাজ আদায় করার জন্য চান মিয়া তার ছেলে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে ২০০ গজ দূরে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে গ্রামের ঈদগাহ মাঠ। তিনি রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার জন্য প্রথমে শিশু সন্তানকে রাস্তার মাঝখানের ডিভাইডার পার করে দিয়ে নিজে ডিভাইডার টপকে পার হতেই ঢাকাগামী একটি অজ্ঞানতনামা দ্রুতগামী বাসের সামনে পড়েন। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা নিহত হন। ঈদের দিনে এই মর্মান্তিক অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল খালেক বলেন, ঈদের দিনে রাস্তা ফাঁকা হওয়ায় ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ