• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ : ট্রাম্প


প্রকাশ:  ৮ জুন ২০২৫, ১২:৩০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি ধনকুবের ইলন মাস্কের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে নানা খবর বেরিয়েছে। এসব খবরে দুজনের মধ্যে সম্পর্কের অবনতির দিকটি প্রকাশিত হয়েছে। এরই মধ্যে মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ বলে জানিয়েছেন ট্রাম্প।

রোববার (০৮ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধনকুবের ইলন মাস্কের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক শেষ হয়েছে। শনিবার এনবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্পকে যখন জিজ্ঞাসা করা হয় যে তিনি এবং মাস্কের ঘনিষ্ঠ সম্পর্ক শেষ হয়ে গেছে কি না, তিনি উত্তর দেন, আমার ধারণা, হ্যাঁ। সম্পর্ক মেরামতের ইচ্ছা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, না।

ট্রাম্প এবং মাস্কের মধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ্য বিবাদের পর এই মন্তব্য এসেছে। মাস্ক প্রকাশ্যেই ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত কর ও ব্যয়ের প্রস্তাবিত আইনটির তীব্র সমালোচনা করেন, যেটি ট্রাম্পের প্রধান অভ্যন্তরীণ নীতিমালার অংশ। মাস্ক দাবি করেন, এই বিল বাস্তবায়িত হলে তা যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কয়েক ট্রিলিয়ন ডলার বাড়াবে এবং সরকারি ব্যয় কমাতে তার নেতৃত্বে গঠিত সংস্থা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডোজ) কার্যক্রমকে ব্যর্থ করে দেবে।

১২৯ দিন ডোজ-এর দায়িত্ব পালনের পর পদত্যাগের কিছুক্ষণ পর মাস্ক তার সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করেন যে, এই বিলটি ‘জঘন্য কলঙ্ক’। তবে তিনি সরাসরি ট্রাম্পের সমালোচনা করেননি।

ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, তিনি মাস্কের আচরণে ‘হতাশ’। এর জবাবে মাস্ক এক্সে একাধিক পোস্টে দাবি করেন, ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে মাস্কের সমর্থন না পেলে হেরে যেতেন। এমনকি ট্রাম্পের বিরুদ্ধে প্রয়াত বিতর্কিত ধনকুবের জেফরি এপস্টাইনের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগও তোলেন, যদিও পরে তা মুছে ফেলেন এবং এপস্টাইনের আইনজীবী অভিযোগ অস্বীকার করেন।

জবাবে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে মাস্ককে ‘পাগল’ বলে অভিহিত করেন এবং হুঁশিয়ারি দেন, মাস্কের ফেডারেল চুক্তিগুলো বাতিল করে দেওয়া হতে পারে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু