• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

‘সংসদ নির্বাচন ডিসেম্বরেই’- দাবিতে আন্দোলনে চলবে: গয়েশ্বর


প্রকাশ:  ৯ জুন ২০২৫, ১১:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

‘সংসদ নির্বাচন ডিসেম্বরেই’ -এই দাবিতে বিএনপি আন্দোলনে থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার ( রাজধানীর নয়া পল্টনে তার নিজ অফিসে এক প্রশ্নের জবাবে দলের এই অবস্থানের কথা জানান তিনি।

গয়েশ্বর বলেন, ‘নির্বাচনের দাবিতে আন্দোলন আমাদের চলমান। এটা নতুন করে বলার দরকার নাই। ঈদের আগে-পরে বলারও দরকার নাই, বর্ষার আগে-পরেও বলার দরকার নাই। ১৭ বছর ধরে আমরা এই (নির্বাচন) দাবিতে আন্দোলন করছি।’

তিনি বলেন, ‘এখন এটার সমাপ্তি দেখতে চাই, এটার এন্ড (শেষ) দেখতে চাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যেখানে ভোটাররা নির্ভয়ে ভোট দেবে সেটার শেষ দেখতে চাই। আমরা আন্দোলনে আছি, নির্বাচন বা ভোট আমরা সবসময় চাইব যতক্ষণ পর্যন্ত এটা (নির্বাচন) না হয়।’

নির্বাচনের দাবিতে কোনো কর্মসূচির চিন্তা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলনে আছি। একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনেই থাকব।’

গয়েশ্বর বলেন, ‘এপ্রিল মাসে নির্বাচনের কথা সরকার বলছেন। আমি ডিসেম্বরে নির্বাচন করতে পারবো না কেন? কোথায় বাধা? আর এপ্রিলে নির্বাচন করলে সেই বাধাটা থাকবে না সেটা কি?’

কিন্তু বর্তমান সরকার নির্বাচনটাকে মূল এজেন্ডায় না রেখে অপ্রাসঙ্গিক বা যেটা সম্ভব না এসব বিষয় নিয়ে একটা বির্তকের সৃষ্টি করেছে। বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য অন্তর্বতীকালীন সরকার, সংস্কার এবং নির্বাচন নিয়ে নানা প্রশ্নের জবাবে দেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এপ্রিলে নির্বাচন… আবহাওয়া, রমজান… এরপর যদি আবার পেছায়? নির্বাচন নিয়ে জনগণ এই সরকারের প্রতি আস্থা রাখতে পারছে কি? সরকারকে আস্থা অর্জন করতে হবে যে, ‘গভর্নমেন্ট ইজ ভেরিমাচ সিনসিয়ার টু হ্যান্ড ওভার পাওয়ার থ্রু প্রোপার ইলেকশন।’

তিনি বলেন, ‘জনগণ আস্থা নিতে পারবে যে, একটা নির্বাচন হবে… তাহলে আমি-তুমি কি বললাম এটা ইমমেটেরিয়াল। আর জনগণের মধ্যে যদি সংশয়-আশঙ্কা থাকে তাহলে আমি-তুমি কি বললাম এটা কিন্তু একটা ফ্যাক্ট।’

তিনি বলেন, ‘বিএনপি জনগণের কথা বলে। বিএনপি তার নিজের কথা বলে নাই। এই নির্বাচনের যে দাবি, এটা তো জনগণের কথা। এখানে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। অর্থাৎ আস্থার সংকট বললে বুঝতে হবে যে, রাজনীতিতে যারা স্টেকহোল্ডার তাদের।’

গয়েশ্বর বলেন, ‘সরকারের ইগো সমস্যা আছে। সরকারের যদি ইগো সমস্যা না থাকে, আর যদি পণ না করে থাকে যে বিএনপিকে ক্ষমতায় আসতেই দেয়া যাবে না, তাহলে সরকার এভাবেই চলবে।’ আমি মনে করি, সরকারকে ইগো সমস্যা পরিহার করতে হবে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন