• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেখতে চায় বিএনপি: সেলিমা রহমান


প্রকাশ:  ১০ জুন ২০২৫, ১১:৩৩ এ.এম.
শেয়ার করুন 0
ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান। ছবি: সংগৃহীত
ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান। ছবি: সংগৃহীত

বরিশাল প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, ‘বাংলাদেশের মানুষ বহু বছর ভোট দিতে পারেনি। আওয়ামী লীগের অধীনে গত তিনটি জাতীয় নির্বাচন বর্জন করেছে দেশের আপামর জনসাধারণ। এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে সবাই। তাই, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে অযথা কালক্ষেপণ সহ্য করবে না দেশের জনগণ। ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় বিএনপি।

সোমবার (৯ জুন) দুপুরে বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদের বাড়িতে এক ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘আমরা শুরু থেকে সরকারকে সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতেও সেটা অব্যাহত রাখতে চাই। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে, সংস্কারের নামে নির্বাচন পেছানোর জন্য অযথা কালক্ষেপণ করছে সরকার। তাই আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছি। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সব সংস্কার এই সময়ের মধ্যেই করা সম্ভব। নির্বাচন দিলে জনগণের ভোটে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করবে বিএনপি। সম্ভবত এই ভয়ে পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে।' 

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির সদস্য ও মুলাদীর সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সাত্তার খান, জেলা সদস্য ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, জেলা কৃষকদলের সভাপতি মহসিন আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন প্রমুখ। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন