• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সুবহার লাইফ সাপোর্ট বিকেলে খোলা হতে পারে


প্রকাশ:  ১০ জুন ২০২৫, ০২:৪০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

এক সপ্তাহের বেশি হলো লাইফ সাপোর্টে আছেন অভিনেত্রী তানিন সুবহা। দিন দুয়েক আগে তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছেন চিকিৎসকরা। তবে স্বামীর সিদ্ধান্ত না আসায় খোলা হয়নি লাইফ সাপোর্ট।

জানা গেছে আজ মঙ্গলবার (১০ জুন) বিকেলে খোলা হতে পারে সুবহার লাইফ সাপোর্ট। 

পারিবারিক সূত্রে আজ দুপুর ১২টার দিকে জানা গেছে, এরইমধ্যে পরিবারের সবাই হাসপাতালের রওনা দিয়েছেন। বিকেলে সুবহার স্বামী হাসপাতালে আসবেন। তারপর চিকিৎসকের সঙ্গে কথা বলে লাইফ সাপোর্ট খোলা হবে। তবে এরপর কোথায় নিয়ে যাবে এ বিষয় কোনো তথ্য জানা যায়নি।

গত সোমবার (২ জুন) রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন। ওইদিন সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

এরপর অবস্থার অবনতি হলে পরবর্তীতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন চিত্রনায়িকা। 

দুই যুগ ধরে শোবিজে কাজ করছেন তানিন সুবহা। নাটক দিয়ে যার অভিনয়জীবন শুরু। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকের পাশাপাশি অনেক চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি গড়ে তুলেছেন একটি পার্লার।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া