• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দ্রুত সংকট নিরসন হবে: সালাম পিন্টু


প্রকাশ:  ১০ জুন ২০২৫, ০৫:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন- নির্বাচনের অবস্থা নিয়ে অস্থিরতা চলছে, আতঙ্ক বিরাজমান করছে ও বারংবার বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক এবং জাতীয় ষড়যন্ত্র হচ্ছে। 

বর্তমানে বিরাজমান অস্থিরতা ও জনমনে আতঙ্ক নিরসন, এবং দেশের বিরুদ্ধে চলমান জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং সংকট মোকাবেলা করার জন্য ডিসেম্বর তথা দ্রুত নির্বাচন দরকার। সে জন্যই আমরা বলেছি ও আমাদের নেতা তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রয়োজন।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে অলোয়া ইউনিয়নের ভারই যুব কল্যাণ পর্ষদের উদ্যোগে ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাম পিন্টু বলেন, একমাত্র নির্বাচিত সরকার ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব না এবং দেশের তৃণমূল পর্যায়েও যে অস্থিতিশীল হয়েছে সেটা দূর করতে হলে দ্রুত নির্বাচন দরকার, সমস্যা নিরসনের জন্য একটি শক্তিশালী জনগণের প্রতিনিধিত্ব-শীল সরকার অপরিহার্য। এ কারণেই আমরা বলেছি যে ডিসেম্বরের মধ্য নির্বাচন হলে বাংলাদেশের সমস্যা সমাধান করা যায় ও আন্তর্জাতিক এবং জাতীয় সার্বভৌমত্ব দেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে সেটারোধে নির্বাচিত সরকার বাংলাদেশের জনগণকে মোকাবেলা করতে পারে। সে জন্যই আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি।

অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে সালাম পিন্টু বলেন— যেহেতু একটা সরকার এখন ক্ষমতায় আছেন, সে সরকার নির্বাচনের একটা ডেট ঘোষণা করেছেন। আমরা সরকারের কাছে দ্রুত নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ আশা করছি এবং দ্রুত রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশনকে সক্রিয় করার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা করে এবং তারা যেন দ্রুত নির্বাচন সামনে নিয়ে আসে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

বিএনপির এই সাবেক মন্ত্রী তার ১৭ বছর কারাগারের ভয়াবহ নির্যাতন ও জুলমের বর্ণনা তুলে ধরে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান এই দেশকে গড়ে তোলেছিলেন এবং আপনাদের আদর্শের পথে কাজ করেছিলেন। সেই শহীদ জিয়াউর রহমানকে ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে হত্যা করা হয়েছিল। তারা মনে করেছিল বাংলাদেশকে হত্যা করা হলো। বাংলাদেশকে তারা এগিয়ে নিতে দিবে না। আজ তার আদর্শ বেঁচে আছে বলেই বাংলাদেশ বেঁচে আছে। তাই শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সত্যের পথে চলতে হবে।  

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, অলোয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল আমিন নান্নু প্রমুখ।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন