• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ফ্রিজের তারে কোদালের কোপ, ছাত্রলীগ নেতার মৃত্যু


প্রকাশ:  ১৪ জুন ২০২৫, ১১:০৮ এ.এম.
শেয়ার করুন 0
ফ্রিজের তারে কোদালের কোপ, ছাত্রলীগ নেতার মৃত্যু

পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহরে বিদ্যুাতায়িত হয়ে আনোয়ার হোসেন রতন (২২) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের মেঘারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত রতন ওই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে ও ফৈলজানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর আনোয়ার হোসেন রতন কোদাল দিয়ে তার বসত ঘরের মাটির মেঝে সমান করার কাজ করছিলেন। এ সময় অসাবধানবশত ফ্রিজের তারে কোদালের কোপ লাগলে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন রতনকে মৃত ঘোষণা করেন।

শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, এমন মৃত্যু কারোরই কাম্য নয়। সাবধান ও সতর্ক অবস্থায় কাজ করতে হবে৷ 

ভিওডি বাংলা/এম এস রহমান/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ