• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সিরাজগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আটক ১৭


প্রকাশ:  ১৪ জুন ২০২৫, ১২:৩০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ শহরের ভাঙ্গাবাড়ি ও সর্দারপাড়া মহল্লায় চলমান দফায় দফায় সংঘর্ষের জেরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে।

শুক্রবার (১৩ জুন) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চলে এই অভিযান।

সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। সিরাজগঞ্জে সেনা ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত তিন দিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লার মধ্যে উত্তেজনা ও সহিংসতা চলছিল।

এতে এলাকায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটে। অভিযানকালে দুই পক্ষের ১৭ জনকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র, হেলমেট ও লাঠিসোঠা। অভিযান শেষে আটককৃতদের রাতেই সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আজ শনিবার (১৪ জুন) সকালে জানান, আটককৃতদের থানায় রেখে যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। এই অভিযানের ফলে এলাকায় আতঙ্ক কমে এসেছে এবং স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ