• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

পাবনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক


প্রকাশ:  ১৪ জুন ২০২৫, ০৯:০১ পি.এম.
শেয়ার করুন 0
গ্রেপ্তারকৃত সাব্বির হোসেন
গ্রেপ্তারকৃত সাব্বির হোসেন

পাবনা প্রতিনিধি
পাবনায় দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড কার্তুজসহ সাব্বির হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে পাবনা সদর উপজেলার মাসুম বাজার এলাকার তালিমুদ্দিন একাডেমি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সাব্বির হোসেন সদর উপজেলার মাসুম বাজার এলাকার আব্দুল আজিজ হোসেনের ছেলে। 

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যাবসা করতেন মর্মে পুলিশের কাছে তথ্য ছিলো। গতরাতে অস্ত্র বিক্রির খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। পরে শহরের পূর্ব শালগাড়ীয়া বাংলা ক্লিনিক এর পাশে (মাসুম বাজার সংলগ্ন) তালিমুদ্দিন একাডেমী এলাকা হতে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছে দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান, ১২ বোরের ছয় রাউন্ড কার্তুজ ও একটি নোকিয়া ফোন জব্দ করা হয়। পরে এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়। 

এসআই সবুজ সাহা আরো জানান, অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাব্বিরকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এম এস রহমান, পাবনা।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ