• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

খুলনায়

বিএনপি নেতার মামলায় সাবেক ওসি কারাগারে


প্রকাশ:  ১৫ জুন ২০২৫, ০৮:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি নেতার মামলায় সাবেক ওসি কারাগারে

খুলনা প্রতিনিধি: 

খুলনায় বিএনপি নেতাকে নির্যাতনের মামলায় খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার(১৫ জুন) মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে নেওয়ার সময় উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা হাসান আল মামুনকে লক্ষ্য করে ডিম ও আম নিক্ষেপ করেন ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এক সূত্র জানায়, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে মামুনের জামিন নামঞ্জুর করেন বিচারক।

মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম শহিদুল আলম বলেন, মামলাটিতে উচ্চ আদালতের জামিনে ছিলেন হাসান আল মামুন। উচ্চ আদালতের নির্দেশে মহানগর দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন।

এ সময় তার পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। তবে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০২২ সালের ৫ জানুয়ারি বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি চলাকালে ওসি হাসান আল মামুনের লাঠিচার্জে ফখরুল আলমের চোখ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে দেশ-বিদেশে চিকিৎসা নিলেও চোখের আলো ফিরে পাননি তিনি। এ ঘটনায় ২০২৪ সালের ১৯ আগস্ট ফখরুল আলম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার