• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত


প্রকাশ:  ১৫ জুন ২০২৫, ০৮:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার(১৫ জুন) সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নারীর নাম শাহারা বানু (৪৫)। তিনি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকটি গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

শাহারার স্বজনেরা জানান, আজ সকালে শাহারা বানু স্থানীয় এক দর্জির দোকান থেকে পোশাক নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। এতে তাঁর মাথা ফেটে যায় এবং রক্তক্ষরণ হয়। এলাকাবাসী ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে শাহারা বানু মারা যান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় আইনে মামলা হবে। মোটরসাইকেলচালক পুলিশ হেফাজতে রয়েছেন।

ভিওডি বাংলা/ মোঃ এরশাদুল হক/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও