• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

রামগতি

কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ করলেন জামায়াত-ছাত্রদলের নেতাকর্মীরা


প্রকাশ:  ১৬ জুন ২০২৫, ০৬:০৯ পি.এম.
শেয়ার করুন 0
কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ করলেন জামায়াত-ছাত্রদলের নেতাকর্মীরা

লক্ষ্মীপুর প্রতিনিধি: 

নিজেদের পছন্দ অনুযায়ী ম্যানেজিং কমিটি গঠনের দাবিতে লক্ষ্মীপুরের রামগতি আহমদিয়া কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদেরকে অবরুদ্ধ করে রেখেছেন জামায়াত ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১৬ জুন) দুপুর ২টার দিকে রামগতি আহমদিয়া কলেজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, উপজেলার রামগতি আহমদিয়া কলেজে আওয়ামী লীগের সময়ে করা আগের ম্যানেজিং কমিটি বাতিল করে বিএনপি-জামায়াতের লোক দিয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠনের দাবিতে দল দুটির নেতাকর্মীরা কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন। আগের কমিটি বাতিল করে তাদের লোকজন দিয়ে নতুন ম্যানেজিং কমিটি করার জন্য এ আন্দোলন।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহসভাপতি মীর আরাফাত, চরগাজী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফরহাদ, চরগাজী ইউনিয়ন জামায়াতের আমির আকবর হোসেন ও সেক্রেটারি মো. মোছলেহ উদ্দিনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জোড়ো হয়ে কলেজের ভেতরে প্রবেশ করে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন।

এসময় এক ঘণ্টার মতো কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা অবরুদ্ধ ছিলেন। তাদের আন্দোলনের প্রেক্ষিতে বাধ্য হয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন কলেজের অধ্যক্ষ শাহজাহান তালাশী। 

চরগাজী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মোছলেহ উদ্দিন বলেন, বিগত ১৬ বছর এক নায়কতন্ত্র চলছিল কলেজে। কলেজের উন্নয়ন ও ছাত্রদের লেখাপড়ার মানোন্নয়নে আমরা আগের কমিটি বাতিল চেয়েছি।

চরগাজী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফরহাদ বলেন, আওয়ামী লীগের লোকজন দিয়ে করা ম্যানেজিং কমিটি বাতিল করে আমরা নতুন কমিটির দাবি জানাতে গিয়েছিলাম।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহসভাপতি মীর আরাফাত বলেন, কলেজের ছাত্ররা আন্দোলন করছেন। খবর পেয়ে আমরা ছাত্রদলের নেতৃবৃন্দ ছুটে আসলাম।ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করি। অধ্যক্ষসহ শিক্ষকরা আমাদের দাবি মেনে নিয়েছেন।

রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক ডা.জামাল উদ্দীন বলেন, বিষয়টি তার জানা নেই। এখন শুনলাম। খবর নিচ্ছি।

এ বিষয়ে জানতে রামগতি আহমদিয়া কলেজের অধ্যক্ষ শাহজাহান তালাশীর একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, আমিও শুনছি মাত্র। তবে কলেজ কর্তৃপক্ষ আমাকে এখনো জানায়নি। তারা জানালে আইনগত দিক বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও