• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ


প্রকাশ:  ১৭ জুন ২০২৫, ১০:৫৫ এ.এম.
শেয়ার করুন 0
কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি : 

কুড়িগ্রামের রৌমারীতে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে নয়ন মিয়ার নামের যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গত বুধবার (১১ জুন) রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগি ওই শিক্ষার্থীর বাবা। শনিবার (৭ জুন) এ ঘটনা ঘটে। এ ঘটনার ১০দিন অতিবাহিত হলেও এখন কোনো সন্ধান মেলেনি ওই শিক্ষার্থীর।

অভিযুক্ত নয়ন মিয়া উপজেলার শৌলমারী ইউনিয়নের শৌলমারী সবুজপাড়া এলাকার জিয়ারুলের ছেলে।

কোনো প্রতিকার না পেয়ে সোমবার দুপুরে ভুক্তভোগি ওই শিক্ষার্থীর বাবা অভিযোগ করে বলেন, তার মেয়ে উপজেলার একটি মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে ও একই প্রতিষ্ঠানে লেখাপড়া করে অভিযুক্ত নয়ন মিয়াও। গত শনিবার (৭ জুন) দুপুর দেড়টার দিকে সুতিপাড় এলাকার সেতুতে ওই অভিযুক্তের সঙ্গে তার মেয়েকে বসে থাকতে দেখেন তিনি। তাকে দেখামাত্র স্থানীয় একটি বসতবাড়িতে দুথজনই দৌড় দিয়ে পালায়। এ সময় ওই বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলে কেউ আসেনি বলে অস্বীকার করেন মালিক। ওই দিন আর বাড়িতে ফেরেনি ওই শিক্ষার্থী। 

ভুক্তভোগি ওই শিক্ষার্থীর বাবা আরও বলেন, তিনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে যান অভিযুক্তের বাড়িতে। তারা প্রথমে অস্বীকার করলেও পরে প্রত্যক্ষদর্শীদের কথায় স্বীকার করেন ও ওই শিক্ষার্থীকে ফিরিয়ে দেওয়া জন্য এক দিন সময় নেওয়া হয়। পরে তার শিক্ষার্থীকে ফেরৎ না দিয়ে টালবাহানা ও ওই শিক্ষার্থী সম্পর্কে কিছুই জানেন বলে সমস্ত ঘটনা অস্বীকার করছেন অভিযুক্তের পরিবারের লোকজন। 

তিনি আরও অভিযোগ করে বলেন, আমার মেয়েকে অপহরণ করেছে নয়ন মিয়া। আমার মেয়েকে ফেরৎ চাই।

প্রত্যক্ষদর্শী মুকুল মিয়া, জয়নাল আবেদীন জানান, ঘটনার ওইদিন দুপুর ১২টার দিকে অভিযুক্ত নয়ন মিয়ার সঙ্গে ওই শিক্ষার্থীকে দেখতে পান রৌমারী বাজার ভোলার মোড়ে। এরপর কোথায় যায় ওই শিক্ষার্থীরা আর বলতে পারেন না তারা।

অভিযুক্ত নয়ন মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। তবে কথা হয় অভিযুক্তের বাবা জিয়ারুলের সঙ্গে। তিনি বলেন, আমার ছেলে অপহরণ করেনি। সে বাড়িতে আছে।

রৌমারী থানার ওসি লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজের সঙ্গে কথা বলতে বলেন। উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় প্রথমে অভিযোগ করে ও পরে মিসিং জিডি করা হয়েছে।

ভিওডি বাংলা/এরশাদুল হক/টি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও