• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বৃষ্টির মধ্যেই

মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে পাঠাল বিএসএফ


প্রকাশ:  ১৮ জুন ২০২৫, ১১:০৯ এ.এম.
শেয়ার করুন 0
মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে আবারও ২০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার(১৮ জুন) ভোরে মুষলধারে বৃষ্টির মধ্যেই ভারতের ৭১ ব্যাটালিয়নের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্য্যরা বাংলাদেশের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশ দিয়ে দিয়ে এই ২০ জনকে ঠেলে পাঠিয়েছে।

এর আগে ভারতীয় পুলিশ ভারতের হরিয়ান এলাকা থেকে ইটভাটায় কাজ করার সময় তাদেরকে আটক করে বলে জানা যায়। বাংলাদেশের ঠেলে পাঠানো ২০ জনের মধ্যে ৩ পুরুষ, ৭ নারী, ৪ কিশোরী ও ৬ শিশু রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু। ঠেলে পাঠানো ২০ জনের বাড়ি কুড়িগ্রামে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু আরও জানান, ঠেলে দেওয়া এ ২০ জন বিভিন্ন সময় প্রায় দশ বছর আগে বাংলাদেশের কুড়িগ্রাম এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর হরিয়ান এলাকায় একটি ইটভাটায় দীর্ঘদিন ধরে তারা কাজ করছিল। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশ দিয়ে মুষলধারে বৃষ্টির মধ্যেই ভোর পৌনে ৫টার দিকে ঠেলে দেয়। তাৎক্ষণিকভাবে বিজিবির একটি টহলদার সীমন্ত এলাকা থেকে ২০ জনকে হেফাজতে নেয় এবং স্থানীয় ক্যাম্পে থাকার ব্যবস্থা করেন।

এই ২০ জনকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি কর্মকর্তা ফাহাদ মাহমুদ রিংকু।

এর আগে ২ দফায় গোমস্তাপুর সীমান্ত দিয়ে গত ২৮ মে রাতে ১৭ জনকে ও ৩ জুন ভোরে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও