• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

যৌথ বাহিনীর হাতে

আটক ছাত্রদল নেতার মুক্তির দাবি জানালেন বাবা


প্রকাশ:  ১৮ জুন ২০২৫, ০৮:০৮ পি.এম.
শেয়ার করুন 0
আটক ছাত্রদল নেতার মুক্তির দাবি জানালেন বাবা

খুলনা প্রতিনিধি: 

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে আটক ছাত্রদল নেতার মুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাবা আব্দুল হালিম শিকদার। বুধবার (১৮ জুন) দুপুরে শরণখোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। 

গত সোমবার রাতে খুলনার একটি বাসায় অবস্থানকালে যৌথ বাহিনীর হাতে আটক হন শামীম শিকদার নামের ওই ছাত্রদল নেতা। শামীম শিকদার বাগেরহাটের শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হালিম শিকদার বলেন, আমার ছেলেকে গত ১৬ জুন পারিবারিক কাজে খুলনায় পাঠাই। কিন্তু ওই দিন কাজ সম্পন্ন করতে না পারায় এক আত্মীয়ের বাসায় রাত্রিযাপন করে। পরের দিন সকালে জানতে পারি শামীমকে যৌথ বাহিনী আটক করেছে।

তিনি বলেন, আমার ছেলে ৫-৬ বছর ধরে সুনামের সঙ্গে শরণখোলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একাধিক মিথ্যা মামলায় জেল খেটেছে। তার বিরুদ্ধে অনৈতিক কোনো কাজে সম্পৃক্ততার অভিযোগ নেই।

হালিম শিকদার আরও বলেন, ৫ আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে দলের পক্ষে কাজ করেছে শামীম। এসব কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে দলীয় প্রতিপক্ষরা ষড়যন্ত্রমূলকভাবে আমার ছেলেকে আটক করিয়েছে।

এ ব্যাপারে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ছেলের মুক্তির দাবি জানাই। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার