• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

খুলনায় অস্ত্র-মাদকসহ ওয়ার্ড বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার ৪


প্রকাশ:  ২১ জুন ২০২৫, ০২:২৩ পি.এম.
শেয়ার করুন 0
খুলনায় অস্ত্র-মাদকসহ ওয়ার্ড বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার ৪

খুলনা প্রতিনিধি: 

খুলনা মহানগরীর ৩০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন বুলবুলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (২১ জুন) রাতে তাদের নগরীর টুটপাড়া তালতলা মেইন রোড থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশি, বিদেশি অস্ত্র এবং ইয়াবা জব্দ করা হয়েছে।

আটকৃতরা হলেন, নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার ছেলে ৩০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন মোল্লা বুলবুল (৪৪), টুটপাড়া মেইন রোডের বাসিন্দা শেখ হাবিবুর রহমানের ছেলে যুবদল নেতা শেখ তৌহিদুর রহমান (৪২), শেখ মোহাম্মদ তৌহিদুর রহমানের ছেলে শেখ মোহাম্মদ তাসফিকুর রহমান (১৯) এবং সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের ভোলানাথপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. আরিফ হোসেন (৩১)।

কেএমপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও খুলনা থানা পুলিশ শুক্রবার (২০ জুন) রাত দেড়টা থেকে ভোর ৫টা পর্যন্ত টুটপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এ সময় সালাউদ্দিন মোল্লা বুলবুল, তৌহিদুর রহমান, আরিফ হোসেন, ও তাসফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি, একটি রিভলবার, একটি শর্টগান, ৪ রাউন্ড কার্তুজ, ১০৫ পিস ইয়াবা এবং দেশীয়  ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

কেএমপি আরও জানায়, উদ্ধার করা অবৈধ অস্ত্র দিয়ে সাম্প্রতিক সময়ে কোনো অপরাধজনক ঘটনা সংঘটিত হয়েছে কিনা, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত অন্যান্য সহযোগী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের এবং আরও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

প্রাথমিকভাবে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে খুলনা থানায় সন্ত্রাসী বুলবুলের বিরুদ্ধে ৩টি এবং তৌহিদুরের বিরুদ্ধে একটি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কিনা সে ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে যৌথবাহিনীর সদস্যরা টুটপাড়া থেকে ৪ জনকে দেশি এবং বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার