• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

কুমারখালীতে স্কাউটস কাব কার্নিভাল অনুষ্ঠিত


প্রকাশ:  ২৩ জুন ২০২৫, ০৮:২৬ পি.এম.
শেয়ার করুন 0
কুমারখালীতে স্কাউটস কাব কার্নিভাল অনুষ্ঠিত

 কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: 

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ স্কাউটসের কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) কুমারখালী মথুরনাথ (এম এন) পাইলট মাধ‍্যমিক বিদ‍্যালয় চত্বরে অনুষ্ঠিত কার্নিভ্যালের আয়োজন করে বাংলাদেশ স্কাউটসের কুমারখালী উপজেলা শাখা। 

সকালে কাব কার্নিভ্যালের উদ্বোধন এবং দুপুরে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

কুমারখালী উপজেলা স্কাউটসের কমিশনার মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ‍্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা সহকারি প্রোগ্রামার আশিক আহমেদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা খাতুন, এম এন মাধ‍্যমিক বিদ‍্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, জেলা স্কাউটসের  সহ সভাপতি শহিদুল ইসলাম, জেলা স্কাউটসের কোষাধ‍্যক্ষ আব্দুল জলিল, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী বিশ্বাস। 

দিন ব‍্যাপী উক্ত কাব কার্নিভ্যালে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ‍্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী, ৩০জন কাব লিডার ও ৪০ জন বিভিন্ন স্তরের স্কাউটস লিডার অংশ গ্রহণ করেন। 

বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব‍্যবস্থাপনায় ক্ষুদে স্কাউটরা ছয়টি স্টেশনে আনন্দের সাথে তাদের পারফরমেন্স প্রদর্শক করে।

কার্নিভ্যালে অন‍্যান‍্যের মধ‍্যে সার্বিক তত্বাবধানে ছিলেন আব্দুল লতিফ, সন্তোষ কুমার মদক, মুনসুর আলী, রবিউল আলম বাবু, মাহবুবুর রহমান, মোজাহারুল ইসলাম মিলন, মাসুদুর রহমান, আব্দুস সালাম, ইমান আলী, আব্দুল মোমিন, খসরুল আলম, সামিউল আজম, খোন্দকার মোস্তফা সাহিন, নিলুফা ইয়াসমিন, সাহানা কলি, সামসুন্নাহার প্রমূখ।

এছাড়াও কাব কার্নিভ্যালে মাধ‍্যমিক স্কুলের ৯জন স্কাউট সার্বিক সহায়তা করে। 

ভিওডি বাংলা/মোশারফ হোসেন/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও