• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত


প্রকাশ:  ২৪ জুন ২০২৫, ০২:০৯ পি.এম.
শেয়ার করুন 0
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: 

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ভিআইপি বাসের ধাক্কায় সিএনজিতে থাকা আশরাফুল ইসলাম (৫০) ও রাবিয়াতুল (১৫) নামে বাবা-মেয়ে নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আশরাফুল ইসলাম সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খলিসাকুড়ি গ্রামের আবু মোহাম্মদের সন্তান৷ রাবিয়াতুল খোঁশবাজার মাদ্রাসায় নবম শ্রেণির শিক্ষার্থী।  

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবার সিএনজিতে মাদ্রাসায় অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে যাচ্ছিলেন মেয়ে৷ পেছন থেকে একটি বাস এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা-মেয়ের মৃত্যু হয়৷ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে চলে যায়। এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত আছে। বোদা হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার