• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

কেএমপি প্রধান ফটকে তালা দিল ‘ছাত্র-জনতা’


প্রকাশ:  ২৫ জুন ২০২৫, ০৫:২৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি

খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দাশকে গ্রেপ্তার না করে ছেড়ে দেয়ার প্রতিবাদে কেএমপি সদর দফতরের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে ‘ছাত্র-জনতা’।

বুধবার (২৫ জুন) দুপুর তিনটার দিকে ওই তালা লাগিয়ে দেয়া হয়। এর আগে দুপুর ১টা থেকে দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করে তারা। সমাবেশ থেকে কেএমপি কমিশনারের পদত্যাগও দাবি করা হয়েছে।

বিক্ষোভকারীরা বলছে, জুলাই আন্দোলনের সময় এসআই সুকান্ত খুলনায় ছাত্র-জনতার ওপর ব্যাপক নির্যাতন করে। গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে চারটি মামলা হয়। গতকাল মঙ্গলবার নগরের ইস্টার্ন গেট এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা সুকান্তকে ধরে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে তাকে গ্রেপ্তার না দেখিয়ে রাতে ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশে এমনটা করা হয়েছে। সুকান্তকে ছেড়ে দেয়ার প্রতিবাদেই তারা বিক্ষোভ সমাবেশ করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গণঅভ্যুত্থানের পর তাকে খুলনা থেকে চুয়াডাঙ্গায় বদলি করা হয়। একটি মামলার সাক্ষ্য দিতে গতকাল খুলনায় যান তিনি। সদর ও সোনাডাঙ্গা থানায় কর্মরত থাকাকালীন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের পর সুকান্ত দাশের বিরুদ্ধে কেএমপির বিভিন্ন থানায় চারটি মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও